জৈন্তাপুরে জ'ব্দ বালু নিলামে বিক্রির দরপত্র আহ্বান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ PM

জৈন্তাপুরে জ'ব্দ বালু নিলামে বিক্রির দরপত্র আহ্বান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ০১:৩১:৫১ PM

জৈন্তাপুরে জ'ব্দ বালু নিলামে বিক্রির দরপত্র আহ্বান


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা প্রায় ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের রাজস্ব শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাউরভাগ গ্রাম সংলগ্ন চাতলারপাড় ও ভুলটিরপাড় এলাকায় নদীর পাড়ে স্তূপাকারে জব্দকৃত আনুমানিক ৪ লাখ ৮৭ হাজার ৭৬৩ ঘনফুট বালু নিলামে বিক্রি করা হবে। জব্দকৃত বালুর সম্ভাব্য সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৮ লাখ ৪ হাজার ২০৮ টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতি দরপত্রের জন্য ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। দরপত্র দাখিলের সময় জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে) এবং প্রস্তাবিত দরের ২০ শতাংশ সমমূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

দরপত্র তিন ধাপে গ্রহণ করা হবে। প্রথম ধাপে ১০ থেকে ১১ জুন আবেদন ফরম বিক্রি এবং ১১ জুন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা নেওয়া হবে। একই দিন বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় দরপত্র খোলা হবে। প্রথম ধাপে বিক্রি না হলে দ্বিতীয় ধাপে ১৪ থেকে ১৬ জুন এবং তৃতীয় ধাপে ১৮ থেকে ২২ জুন একই প্রক্রিয়ায় দরপত্র গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ পাওয়ার পর বালুর মূল্য, ১৫ শতাংশ ভ্যাট, ১০ শতাংশ আয়কর ও অন্যান্য প্রযোজ্য কর সরকারি কোষাগারে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে কার্যাদেশ বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করা হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দকৃত বালু যেখানে যে অবস্থায় রয়েছে তা সরেজমিনে পরিদর্শন করে দরপত্র দাখিল করতে হবে এবং কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান