বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ PM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের পদ স্থগিত

বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৬/২০২৬ ০৭:২৭:৪৩ PM

বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন

ছবি:সংগৃহীত


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সিলেট জেলা বিএনপির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি সংগঠনের ধারাবাহিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শীষের প্রার্থী মনোনয়ন নিয়ে বিরোধিতাসহ দলীয় ইমেজ ক্ষুণ্ন করার অভিযোগে ছরওয়ার হোসেনকে নিয়ে বিয়ানীবাজার উপজেলা বিএনপির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা চলছিল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান