সিলেটে ৩২ ঘণ্টায় গ্রে'প্তার ৭৯ জন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ PM

সিলেটে ৩২ ঘণ্টায় গ্রে'প্তার ৭৯ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৩:০৩:২৩ PM

সিলেটে ৩২ ঘণ্টায় গ্রে'প্তার ৭৯ জন


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে টানা ৩২ ঘণ্টায় ৭৯ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১০৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল পর্যন্ত পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (১২ জুন) রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ১২ জুনের ২৪ ঘণ্টায় ৪৭ জন এবং ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় আরও ৩২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোর, হকার এবং সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। এছাড়া মেট্রোপলিটন অধ্যাদেশে ও চোরাচালান সংশ্লিষ্ট অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকার ভারতীয় বিস্কুট ও চকলেট এবং ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৩৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭০টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১০৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি অপরাধমুক্ত ও নিরাপদ নগর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান