কুলাউড়া সীমান্তে বি*এসএফের গু*লিতে নি*হত বাংলাদেশি যুবকের ম*রদেহ হস্তান্তর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ AM

কুলাউড়া সীমান্তে বি*এসএফের গু*লিতে নি*হত বাংলাদেশি যুবকের ম*রদেহ হস্তান্তর

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ১১:১৯:২৫ PM

কুলাউড়া সীমান্তে বি*এসএফের গু*লিতে নি*হত বাংলাদেশি যুবকের ম*রদেহ হস্তান্তর

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক মুজিবুর রহমান (৩০)-এর মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতের পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে মুজিবুরের মরদেহ হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, ভারতের ইরানী থানার সেকেন্ড ওসি শ্রীকান্ত চক্রবর্তী, বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট দেবেশ বর্ম, চাতলাপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল কালাম, শরীফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জয়নুল ইসলাম, নিহতের চাচা ফজির আলীসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন।

নিহত মুজিবুর রহমান কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের মৃত অজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, দত্তগ্রাম সীমান্ত এলাকায় শুক্রবার সন্ধ্যায় মুজিবুর রহমানসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে লখাইরচর এলাকায় প্রবেশ করলে ভারতের ইরানী থানার অন্তর্গত লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মুজিবুর রহমান নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, “চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় মুজিবুরের মরদেহ কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

এদিকে শনিবার রাতে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্ত দিয়ে ৬-৭ জনের একটি বাংলাদেশি দল ভারতীয় সীমান্তে প্রবেশ করে। তারা চোরাচালানী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, সীমান্ত পিলার ১৮৫২/৫-এস থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে লখাইরচর এলাকায় প্রবেশের পর বিএসএফ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় সংঘর্ষের পরিস্থিতিতে বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিজিবি অধিনায়ক আরও জানান, দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর