শাবির শিক্ষা-গবেষণায় সহযোগিতার আশ্বাস দিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ PM

শাবির শিক্ষা-গবেষণায় সহযোগিতার আশ্বাস দিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০২:২০:০২ PM

শাবির শিক্ষা-গবেষণায় সহযোগিতার আশ্বাস দিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষা, গবেষণা, আবাসন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় শাবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সৌভাগ্যবান। তাঁদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, গবেষক ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শাবিপ্রবির সার্বিক উন্নয়নে সরকার আন্তরিক। শিক্ষার্থীদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত আবাসন সুবিধা এবং মানসম্মত খাবার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন।

নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক