গোলাপগঞ্জে ই'য়াবা ও গাঁ'জাসহ আ'টক ২
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ PM

গোলাপগঞ্জে ই'য়াবা ও গাঁ'জাসহ আ'টক ২

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০২:০০:২৪ PM

গোলাপগঞ্জে ই'য়াবা ও গাঁ'জাসহ আ'টক ২


সিলেটের গোলাপগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই এলাকার বাসিন্দা দবির (৪৫) ও হাছানকে (২৬) আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক