শান্তিগঞ্জে গাড়ি ভাঙচুর মামলায় উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩২ AM

শান্তিগঞ্জে গাড়ি ভাঙচুর মামলায় উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৩:০০:৫১ AM

শান্তিগঞ্জে গাড়ি ভাঙচুর মামলায় উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিএনপির ডাকা অবরোধে পিকেটিং করে গাড়ি ভাঙচুরের মামলার এজহারভুক্ত আসামি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর (৫৫) কে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। 

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ছয়হারা পয়েন্ট থেকে রওশন খান সাগরকে গ্রেফতার করে পুলিশ৷ তিনি উপজেলার দরগাপাশা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের মৃত হিরন খান পাঠানের পুত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৮টায় পাগলা বাজারের ব্রিজের পূর্ব পাড়ে আইএফআইসি ব্যাংকের সামনে পিকেটিং করে বিএনপি। এসময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৮২৮৯) ভাঙচুর করেন তারা৷ পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। এরপর গাড়ি ভাংচুরের একটি মামলা হয়। এই মামলায় রওশন খান সাগর ৩ নং আসামি। মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, গাড়ি ভাঙচুরের মামলায় উপজেলা বিএনপির সভাপতি রওশন খান সাগরকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব