ছাতকে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২১ AM

অজ্ঞাত ৫০-৬০ জন

ছাতকে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৭:৩৭:৫২ AM

ছাতকে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি


ছাতকে বিএনপি-জামাতের ১৬ জন নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা  দায়ের করা হয়েছে। সরকারি ও বেসরকারি তথা রাস্তায় যানবাহনের ক্ষতি সাধনের লক্ষে অবস্থান এবং অন্তর্ঘাত মুলক কাজে সরকার পতনের উদ্দেশ্যে ষড়যন্ত্রে করার অপরাধে The Special Power Act.1974 এর 15 (3) 25 D ধারায় থানায় এ মামলা দায়ের করা হয়। ৬ নভেম্বর ছাতক থানার এস আই মোঃ সাইদুর রহমান বাদী হয়ে থানায় এ মামলাটি (নং ৪,তাং ০৬.১১.২৩ ইং) দায়ের করেন। মামলায় এজাহারে  ১৬ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। 

অজ্ঞাত নামা আরো ৫৫/৬০ জনকে আসামি করা হয়েছে মামলায়। ১৬ জন আসামির মধ্যে বিএনপি-যুবদলের ১৩ জন ও জামাতের ৩ জন রয়েছেন। এর মধ্যে চরেরবন্দ এলাকার বাসিন্দা যুবদল নেতা কামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যরা পলাতক রয়েছেন। 

মামলায় নাম উল্লেখিত আসামিরা হলেন, ছাতক পৌরসভার চরেরবন্দ গ্রামের আজমান আলীর পুত্র কামাল মিয়া, বাগবাড়ি গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছাতক পৌর সভার  কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ জসিম উদ্দিন সুমেন, নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের জৈতি মিয়া তালুকদারের পুত্র লিজন মিয়া তালুকদার,লেবারপাড়া গ্রামের শানুর মিয়ার পুত্র খায়ের উদ্দিন, মন্ডলীভোগ গ্রামের ইউনুস আলীর পুত্র আবু হুরায়রা সুরত, চরেরবন্দ গ্রামের মশাই মিয়ার পুত্র আঙ্গুর মিয়া,বাগবাড়ি গ্রামের হাজীআব্দুল  মুক্তাদিরের পুত্র আব্দুল বারী শিমুল, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের সুরুজ আহমদের পুত্র ইজাজুল হক রনি, কালারুকা গ্রামের আজিজুর রহমানের পুত্র জাকির হোসেন,  সদর ইউনিয়নের মানসী নগর গ্রামের আবু বক্করের পুত্র মিজানুর রহমান হাসনু

ইসলামপুর ইউনিয়নের নিজগাও গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র রাসেল আহমদ, বনগাও গ্রামের শাহাব উদ্দিনের পুত্র 

ইলিয়াস,আব্দুর রহিমের পুত্র হেলাল,গনেশপুর গ্রামের মাকিম আলীর পুত্র,হুমায়ুন কবির,জৈন্তাপুর গ্রামের  আমির উদ্দিনের পুত্র সুরুজ্জামান,গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পুর্ব চানপুর (তকিপুর) গ্রামের নুর ইসলামের পুত্র মুহিবুর রহমান।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব