তামাবিল সড়কে অজ্ঞাত গাড়ির ধা*ক্কায় চিতাবাঘের মৃ*ত্যু
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ PM

তামাবিল সড়কে অজ্ঞাত গাড়ির ধা*ক্কায় চিতাবাঘের মৃ*ত্যু

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ১২:৩১:৪৫ AM

তামাবিল সড়কে অজ্ঞাত গাড়ির ধা*ক্কায় চিতাবাঘের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।সোমবার (১৩ জুলাই) রাতে জৈন্তাপুর উপজেলার ১০ নম্বর কূপ (ওয়েল-১০) এলাকার সড়কে এ ঘটনা ঘটে। তবে চিতাবাঘের মত দেখতে হলেও প্রাণীটি চিতাবাঘ কি না এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় নি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বৃষ্টিপাতের কারণে আশপাশের বনাঞ্চলে পানি জমে যাওয়ায় বন্য প্রাণীগুলো লোকালয়ের কাছাকাছি চলে আসছে। ধারণা করা হচ্ছে, খাদ্য বা নিরাপদ আশ্রয়ের সন্ধানে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় প্রাণীটি মারা যায়।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গণি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সড়কের পাশে চিতাবাঘটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার বিষয়ে বন বিভাগকে অবহিত করা হয়েছে কি না এবং প্রাণীটির মরদেহ কীভাবে সংরক্ষণ বা অপসারণ করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। প্রাণীটি চিতাবাঘ কি না এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

( বিস্তারিত আসছে)


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম