সুনামগঞ্জে দুইটি বাস ও কয়েকটি যানবাহন ভাঙচুর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২১ AM

সুনামগঞ্জে দুইটি বাস ও কয়েকটি যানবাহন ভাঙচুর

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০২:৪০:০২ AM

সুনামগঞ্জে দুইটি বাস ও কয়েকটি যানবাহন ভাঙচুর

অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং চলাকালে বাস ভাঙচুর করছেন বিএনপির নেতা কর্মীরা, ছবিঃ জৈন্তা বার্তা


বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। পিকেটিং চলাকালে দুইটি বাস ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করছে বিএনপির নেতাকর্মীরা।

আজ বুধবার ( ৮ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টায় জেলা জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে সুনামগঞ্জের সদর উপজেলা মদনপুরে দিরাই রাস্তায় এলাকায় বিক্ষোভ মিছিলটি বের হয় পিকেটিং শুরু করে।

পরে সেখানেই নেতাকর্মীরা সুনামগঞ্জ - জগন্নাথপুর আঞ্চলিক সড়কের আল্লাহ্ দান মা বাবার দোয়া নামের একটি লোকাল  বাস ও দিরাই-সুনামগঞ্জের আঞ্চলিক সড়কের মিনহাজ পরিবহণ নামের আরেকটি লোকাল বাসে ভাঙচুর করেছে। এসময় দিরাই রাস্তায় থাকা তিনটি সিএনজি ও ট্রাক ভাঙচুর করেছে। এ ঘটনায় পুরো  সুনামগঞ্জ জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

গাড়ি ভাঙচুরের পর সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঘটনাস্থলে অবস্থা নেয় পুলিশ। এসময় তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি, আটকের জন্যে আমাদের অভিযান চালাচ্ছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব