সিলেটে ৮ দিন ধরে নি*খোঁজ বৃদ্ধা জরিনা বেগম
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৫ AM

সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ

সিলেটে ৮ দিন ধরে নি*খোঁজ বৃদ্ধা জরিনা বেগম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০১:১৬:৫৪ AM

সিলেটে ৮ দিন ধরে নি*খোঁজ বৃদ্ধা জরিনা বেগম

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামে এক বৃদ্ধা গত আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৭ জুলাই (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১টার দিকে তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

পারিবারিক সূত্রে জানা গেছে, জরিনা বেগমের বাসা সিলেট নগরীর ৬০, পায়রা, দরগাহ মহল্লা এলাকায়। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে বাদামি রঙের একটি শাড়ি ছিল।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি জরিনা বেগমের সন্ধান পান বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে ০১৩২৮-৩৪৬৪৯৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের ঠিকানা: ৬০, পায়রা, দরগাহ মহল্লা, সিলেট।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ