সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ AM

সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৬:০২:৫৪ PM

সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন

সংগৃহিত


সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ৩ জন, হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সিলেটের নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরে বিভাগের চার জেলার মধ্যে সর্বোচ্চ ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জে। এছাড়া সুনামগঞ্জে ১৬ জন, সিলেটে ১৫ জন এবং মৌলভীবাজারে ৮ জন আক্রান্ত হয়েছেন। অন্য জেলা থেকে আগত রোগী শনাক্ত হয়েছেন ৩ জন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা ও বরিশাল জেলার একজন করে রয়েছেন।

ডা. মাহবুবুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে গুরুত্ব দিতে হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী