ওসমানীনগরে ভা*রতীয় চকলেটসহ চো*রাই পণ্য জ*ব্দ, আট*ক ২
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ PM

ওসমানীনগরে ভা*রতীয় চকলেটসহ চো*রাই পণ্য জ*ব্দ, আট*ক ২

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০৯:২১:৩৯ PM

ওসমানীনগরে ভা*রতীয় চকলেটসহ চো*রাই পণ্য জ*ব্দ, আট*ক ২

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৫-৯৩৪০) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে সুমি আক্তার (৩০)। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১ এলাকার বাসিন্দা। অপরজন মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর (মৌলভীকান্দী) গ্রামের আচন হাওলাদারের ছেলে মো. ইসমাঈল হোসেন (৩৫)। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা চোরাই পণ্য ও জব্দকৃত প্রাইভেটকার থানার হেফাজতে রাখা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী