আজমিরীগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে ৮৪ মা/দক কা/রবারির আ/ত্মসমর্পণ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ PM

'মা/দক ছাড়ো, না হয় শিবপাশা ছাড়ো' স্লোগানে সামাজিক আন্দোলন

আজমিরীগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে ৮৪ মা/দক কা/রবারির আ/ত্মসমর্পণ

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ১২:৫২:৩৪ AM

আজমিরীগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে ৮৪ মা/দক কা/রবারির আ/ত্মসমর্পণ

ছবি:সংগৃহীত


‘মাদক ছাড়ো, না হয় শিবপাশা ছাড়ো’-এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা মহল্লাবাসী। সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ৮৪ জন মাদক কারবারি ও মাদকসেবী আত্মসমর্পণ করেছেন।

রোববার (২ আগস্ট) রাত ৯টায় শিবপাশা-নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিবপাশা মহল্লা কমিটির উদ্যোগে এ আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিবপাশা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোট ৮৪ জন ব্যক্তি প্রকাশ্যে আত্মসমর্পণ করে ভবিষ্যতে মাদক থেকে দূরে থেকে সুস্থ, স্বাভাবিক ও কর্মমুখী জীবনযাপনের অঙ্গীকার করেন। এ সময় এলাকাবাসী উদ্যোগটিকে স্বাগত জানিয়ে শিবপাশায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

মহল্লা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাদকের পাশাপাশি এলাকায় চুরি প্রতিরোধেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ১০ হাজার টাকা এবং চুরির ঘটনায় ধরা পড়লে ৫০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনরায় কেউ মাদকাসক্ত হিসেবে প্রমাণিত হলেও একই পরিমাণ অর্থদণ্ড আরোপ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপাশা মহল্লা কমিটির সভাপতি ডা. সাদেকুল আমীন চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা আজ আত্মসমর্পণ করেছেন, তাদের নতুন জীবন শুরু করতে সমাজের সবাই সহযোগিতা করবে। আর যারা এখনও আত্মসমর্পণ করেননি, তাদেরও দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে এই অভিযান কোনো একদিনের কর্মসূচি নয়, এটি একটি চলমান সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে মাদকের কারণে এলাকায় সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি ও অপরাধ বৃদ্ধি পাচ্ছিল। মহল্লা কমিটির এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাদের বিশ্বাস, আত্মসমর্পণকারীরা সমাজের মূলধারায় ফিরে এসে নতুন জীবন শুরু করবেন এবং ভবিষ্যতে আরও অনেকে এই উদ্যোগে সম্পৃক্ত হবেন।

শিবপাশা মহল্লা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে শিবপাশাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত মহল্লা হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ