গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ AM

গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০৪:৫৫:৩০ PM

গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সংগৃহীত


"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে হবিগঞ্জের আজমিরীগঞ্জে যথাযথ মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫ই আগষ্ট রোজ বুধবার সকাল ১১টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান।সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তারা বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত চেতনাকে সামনে রেখে নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান বলেন, জুলাই যুদ্ধ ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও সকলের অধিকার আদায়ের আন্দোলন। সেই আন্দোলনের ফলেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে।তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। নির্যাতনের মধ্যেও তারা আন্দোলন চালিয়ে গেছে। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও নির্যাতনে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। কোটা আন্দোলনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।সভায়    উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাইযোদ্ধা,  শিক্ষক,   গণমাধ্যম কর্মি  ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
অ/সুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
জুলাই যু/দ্ধকে বেচাবিক্রির পণ্য বানাবেন না’- সিলেটে এমরান আহমদ চৌধুরী এমপি
জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে হ/ট্টগোল, তথ্যচিত্র ঘিরে এনসিপির প্র/তিবাদ ও ওয়া/কআউট
জগন্নাথপুরে অচলাবস্থায় পড়ে আছে কোটি টাকার কাঠামো
সিলেটে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ