মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ AM

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৭:৫০:৫৪ PM

মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির

ছবি:সংগৃহীত


মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক ও সুপরিকল্পিত শিক্ষা অবকাঠামোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন শিক্ষার্থীদের উন্নত ও সুষ্ঠু পরিবেশে শিক্ষাগ্রহণের সুযোগ বাড়াবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

 তিনি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের পরিচালক দিদার চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লে. মো. মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম রফিক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ