সোনালী চেলা নদীতে অ/বৈধ বালু উ/ত্তোলন প্র/তিরোধের ঘোষণা এলাকাবাসীর
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ AM

সোনালী চেলা নদীতে অ/বৈধ বালু উ/ত্তোলন প্র/তিরোধের ঘোষণা এলাকাবাসীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৮:২২:২২ PM

সোনালী চেলা নদীতে অ/বৈধ বালু উ/ত্তোলন প্র/তিরোধের ঘোষণা এলাকাবাসীর

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে সোনালী চেলা ক্ষুদ্র বালু ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, সোনাপুর, কলাবাগান, কাজিরগাঁও, আলমপুর, শারপিনপাড়াসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র রাতের আঁধারে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং একাধিক গ্রামের বসতবাড়ি, কৃষিজমি ও সরকারি বনাঞ্চল হুমকির মুখে পড়েছে।

বক্তারা আরও বলেন, প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ইতোমধ্যে ড্রেজার মেশিনের তাণ্ডবে অর্ধশতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এ কার্যক্রম চলছে বলেও অভিযোগ করেন তারা।

সভা থেকে সরকার নির্ধারিত ইজারাবহির্ভূত এলাকায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং হাফিজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হাফিজ ফয়াজ উদ্দিন, ইউপি সদস্য নুরু মিয়া, আবুল বাশার, জালাল উদ্দিন, নাছিমপুর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি, বিএনপি নেতা মো. খলিলুর রহমান, আপ্তাব উদ্দিন, মো. নওশাদ জামিল, মো. রুবেল আহমেদ, মো. ইসরাইল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল বলেন, সোনাপুর, কাজিরগাঁওসহ আশপাশের গ্রামের জনবসতি, ফসলি জমি, নদী রক্ষা বাঁধ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ