৭ শহীদের স্মরণে গোলাপগঞ্জে কুরআন খতম ও দোয়া মাহফিল
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ AM

জুলাই গণ-অভ্যুত্থান

৭ শহীদের স্মরণে গোলাপগঞ্জে কুরআন খতম ও দোয়া মাহফিল

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৯:২৭:২৫ PM

৭ শহীদের স্মরণে গোলাপগঞ্জে কুরআন খতম ও দোয়া মাহফিল

ছবি:সংগৃহীত


জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলামসহ গোলাপগঞ্জ উপজেলার সাত শহীদের রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর গোলাপগঞ্জ উপজেলার নিশ্চিন্ত জামে মসজিদে ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশন নিশ্চিন্তের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন নিশ্চিন্ত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব আহমদ আবিদ। এ সময় শহীদদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদ পরিবারের সদস্যদের ধৈর্য, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশন নিশ্চিন্তের নির্বাহী সভাপতি হাফিজ নোমান মাহফুজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ ইমরানুল হক তাহের, অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক হাফিজ ফাহিম আহমদ এবং সদস্য তৌফিক আহমদ, আব্দুস সাত্তার ও সাইম উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মুক্তাদির, মাহবুবুল আলম (নুনু মিয়া), বারিক মিয়া, ফয়জুর রহমান হিরু, মাসুম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ