কুলাউড়ায় একাধিক মামলার সা/জাপ্রাপ্ত আ/সামি গ্রে/প্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ AM

কুলাউড়ায় একাধিক মামলার সা/জাপ্রাপ্ত আ/সামি গ্রে/প্তার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ১২:১৪:৩৩ AM

কুলাউড়ায় একাধিক মামলার সা/জাপ্রাপ্ত আ/সামি গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান ফুল (৩৬)কে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার সাদেকপুর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জুনেদ আহমদ জানান, দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ফুলকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছিল। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্নার নির্দেশনায় এবং এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমান ফুল কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের মন্তাজ আলীর ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও চুরিসহ মোট ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক