বড়লেখায় মা/দকবি/রোধী শপথ ও বিতর্ক প্রতিযোগিতা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ AM

বড়লেখায় মা/দকবি/রোধী শপথ ও বিতর্ক প্রতিযোগিতা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ১২:৫৮:৪৫ AM

বড়লেখায় মা/দকবি/রোধী শপথ ও বিতর্ক প্রতিযোগিতা

ছবি:সংগৃহীত


‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক শপথ, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের ভূমিকা সম্পর্কে উদ্বুদ্ধ করা।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস মাদকের ভয়াবহতা, ব্যক্তি, পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের দায়িত্ব সম্পর্কে বক্তব্য দেন।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক রণঞ্জিত কুমার দাস। বিচারকের দায়িত্বে ছিলেন শিক্ষক দিলীপ চন্দ্র নাথ, মঞ্জুরুল ইসলাম ও সুফল কুমার।

অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থী দূর্বা দাস শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মাওলানা আব্দুল হামিদ।

শেষে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকার এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক