তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ PM

তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০৮:৪১:৪৯ PM

তেলিয়াপাড়ায়  মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্থানসমূহ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এবং ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী।

পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনার তেলিয়াপাড়া চা বাগান বাংলো ও স্মৃতিস্তম্ভের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতির অমূল্য সম্পদ। এসব ঐতিহাসিক স্থাপনা শুধু অতীতের স্মৃতি বহন করে না, বরং নতুন প্রজন্মকে দেশপ্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে। তাই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ, পরিচর্যা এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, তেলিয়াপাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। মুক্তিযুদ্ধের বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত ও সংগঠনের ক্ষেত্রে এ স্থানের বিশেষ ভূমিকা রয়েছে। দেশের তরুণ প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানাতে এ ধরনের ঐতিহাসিক স্থানগুলোর উন্নয়ন ও প্রচার জরুরি।

পরিদর্শনকালে তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক, দেওয়ান বাহাউদ্দিন লিটন, সাংবাদিক শাহ আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল  মহান মুক্তিযুদ্ধের সময় তেলিয়াপাড়া চা বাগান বাংলো ছিল মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও কৌশল নির্ধারণের কেন্দ্রগুলোর অন্যতম। এ কারণে স্থানটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষ মর্যাদা লাভ করেছে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও ইতিহাস অনুরাগীরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ স্থান পরিদর্শনে আসেন।




জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি