তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্টের অভিযান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ AM

নিষিদ্ধ চায়না জাল আটক

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্টের অভিযান

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ০৬:০৬:১৮ AM

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্টের অভিযান

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ চায়না জাল আটক


মাছের অভয়ারণ্য দেশের দ্বিতীয় রামসার সাইট ও সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কোনাজাল ও চায়না দুয়ারি জাল আটক করে করা  হয়।

(৯ নভেম্বর)  বৃহস্পতিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি’র নেতৃত্বে,উপজেলা মৎস্য কর্মকর্তা ইউসুফ আলী  কে সাথে নিয়ে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ জাল আটক করা হয়। 

জানাযায়  টাঙ্গুয়ার হাওরের বেরবেইর্রা গুলডুবা বিয়াশখালী,রাজার দাইর, লেছুয়ামারা,রূপাবুই সহ একাধিক বিলে জেলেরা  বৃহস্পতিবার  সকাল থেকে কোনাজাল, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ মারছে গুপন  খবর পেয়ে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)আসাদুজ্জামান রনি। টাঙ্গুয়ার হাওরের একাধিক বিলে অভিযান চালিয়ে কোনাজাল ও  চায়না দুয়ারি জাল আটক করেন।আটককৃত কোনাজাল ও চায়না দুয়ারি জাল গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং তিন  জনকে ১৪০০০ (চৌদ্দ হাজার) টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি বলেন অভিযান অব্যাহত থাকবে, যারা অবৈধ ভাবে হাওরে মাছ ধরবে  তাদেকে আইনের আওতায় এনে বিছার করা হবে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব