নামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দিক নির্দেশনায় উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে জাউয়া বাজারে শান্তি সমাবেশ
বিএনপি-জামাতের সন্ত্রাস ও হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দিক নির্দেশনায় উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে জাউয়া বাজারে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তি সমাবেশ সভায় এসে মিলিত হয়।
জাউয়াবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল উদ্দীন ও জাউয়া বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর মেম্বারের যৌত পরিচালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শহীদ মাষ্টার, ছাতক উপজেলার কৃষক লীগের আহ্বায়ক আওলাদ হোসেন চেয়ারম্যান, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন (সাবেক চেয়ারম্যান), যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সেলিম সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নোমান আহমদ, সিংচাপইর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুবায়ের আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আঙ্গুর মেম্বার, ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ছাতক উপজেলা কৃষক লীগের অন্যতম সদস্য অজিত মেম্বার, জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রভাষক গৌছুল হক নাঈম, যুবলীগ নেতা লিমন মিয়া, চরমহল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম আলী, জাউয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আমতর আলী মেম্বার, চরমহল্লা ইউনিয়ন কৃষকলীগের আলহাজ্ব জসিম তালুকদার, উপজেলা কৃষকলীগের সদস্য আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, রাসেল, জুনেদ, মাফতাব, এমদাদ, লোকমান, জাহাঙ্গীর, মাছুম আহমদ প্রমুখ।
জৈন্তাবার্তা/এমকে




