বালাগঞ্জে মৎস্য পক্ষ পালন শুরু
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ AM

বালাগঞ্জে মৎস্য পক্ষ পালন শুরু

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০১:০২:৫১ PM

বালাগঞ্জে মৎস্য পক্ষ পালন শুরু


সিলেটের বালাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালনের কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস।

আলোচনায় অংশগ্রহণ করেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকতা এ কে এম আহাম্মদ উল্লাাহ, প্রকল্প (পজীপ) কর্মকর্তা এস এম নুরুজ্জামান, পল্লী বিদুৎ বালাগঞ্জ এজিএম, আশরাফ হায়দার, সাবেক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, বিএনপি নেতা মাওলানা মনির আহমদ, মজনু মিয়া, আব্দুল মুকিত, শেখ বদরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন ও বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির আলী।

আলোচনা সভা শেষে র‌্যালি ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্যজীবী হিসেবে মাওলানা মনির আহমদকে পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস জানান, ১৬-৩০ আগস্ট পর্যন্ত মৎস্য পক্ষ উপলক্ষে নানা কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক