আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের ম র দে হ উদ্ধার
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ AM

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের ম র দে হ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ১০:১৫:২৯ AM

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের ম র দে হ উদ্ধার

সংগৃহীত


সাভারে আশুলিয়ার একটি ফ্ল্যাটবাসা থেকে এক নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শুক্রবার গভীর রাতে মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে লাশ ৩টি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ফ্ল্যাটের ভেতর থেকে আসা পচা দুর্গন্ধের সূত্র ধরে এলাকাবাসী থানায় খবর দেন।পরে পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে ৩ জনের মরদেহ দেখতে পায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুরুষটির গলায় গামছা পেঁচানো ছিলো বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।‎খবর পেয়ে অপরাধ তদন্ত বিভাগ সি আই ডির ফরেনসিক টিম ওই ফ্ল্যাট থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সিআইডির পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে।এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তদন্তের পর বিষয়টি বিস্তারিত জানা যাবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক