পর্যায়ক্রমে বাগেরহাটের সব গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন: সেতুমন্ত্রী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

পর্যায়ক্রমে বাগেরহাটের সব গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন: সেতুমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৪:৩৭:৫৭ অপরাহ্ন

পর্যায়ক্রমে বাগেরহাটের সব গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন: সেতুমন্ত্রী

সংগৃহীত


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এই সড়কটি অনেক গুরুত্বপূর্ণ, কাজ শুরু হয়েছে, আশাকরি খুব ভালোভাবে কাজ শেষ হবে। এ ছাড়া বাগেরহাটে বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, পর্যায়ক্রমে সব সড়কের কাজ করা হবে। সরকার জনগণের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।আজ সোমবার দুপুরে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা পর্যন্ত সড়ক পুননির্মাণ ও সংস্কার কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই সড়কটি অনেক গুরুত্বপূর্ণ, কাজ শুরু হয়েছে, আশাকরি খুব ভালভাবে কাজ শেষ হবে। এছাড়া বাগেরহাটে বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, পর্যায়ক্রমে সব সড়কের কাজ করা হবে। সরকার জনগণের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা। নামফলক উন্মোচন শেষে কাজের সফলতা কামনা করে নিজেই মোনাজাত করেন মন্ত্রী শেখ রবিউল আলম।বাগেরহাট দশানী রামপাল মোংলা পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের কাজ ৪টি প্যাকেজে ২০২১ সালে শুরু হয়। দশানী থেকে হেলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সরকের কাজ ঠিকাদারির গাফিলতীতে দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি পুরোনো ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়েছে সড়ক বিভাগ। মাফুজ খান লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৭২ কোটি ৯৮ লাখ টাকায় এই কাজ করছেন। ২০২৭ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক