ছবি: সংগৃহীত
সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ১২ ও ১৩ নভেম্বর সারা দেশে চতুর্থ দফায় (৪৮ ঘণ্টা) সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে মঞ্চের বর্তমান সমন্বয়ক জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই কর্মসূচি ঘোষণা করেন।
সরকারের পরিকল্পিত সহিংসতা ও নাশকতা, হামলা, মামলা মোকাবিলা করে শান্তিপূর্ণ অবরোধ সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান মঞ্চের নেতারা।
এম সি




