সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৭ জন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ PM

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৭ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ০২:৪৫:৪৫ PM

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৭ জন


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ মোতাবেক বিভিন্ন ব্যক্তিকে আটক করা হয়। অভিযানকালে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এছাড়া ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে মোট ১৮৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১১১টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরাপদ সিলেট গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর