সোনারগাঁয়ে ৪৬ হাজার ই য়া বা: তিন আসামির যাবজ্জীবন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সোনারগাঁয়ে ৪৬ হাজার ই য়া বা: তিন আসামির যাবজ্জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ০৪:৩০:৪৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে ৪৬ হাজার ই য়া বা: তিন আসামির যাবজ্জীবন

সংগৃহীত


নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদক মামলায় ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাস থেকে ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৪ কেজি ৬০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।এ ঘটনায় সোনারগাঁও থানার তৎকালীন এসআই মো. ইমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহের মহেশপুর থানার মেইন আলমপুর এলাকার মো. শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩৫), নেত্রকোনার দুর্গাপুর থানার পূর্ব দশাল এলাকার মো. হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন (৩৩) এবং গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুর চাংকিরটেক ভাওয়ালপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (২১)। তাদের মধ্যে শরিফুল ইসলাম ওরফে শরিফ পলাতক রয়েছেন।নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক