সিআরবি সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ PM

সিআরবি সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০২:২২:৩৪ PM

সিআরবি সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ


ক্রেতা সুরক্ষা আন্দোলন—কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) সিলেট বিভাগীয় শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার চিলি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাফিজ রুহুল আমিন চৌধুরী। সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকীম ফারুক আহমদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি সিলেট বিভাগের যুগ্ম-আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুয়ীনুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জানে আলম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স হাসপাতাল সিলেটের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এ এই রানা, দক্ষিণ সুরমার জালালপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মৌতাকাবের ফাহাদ এবং হাকীম খুরশেদ আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মাস্টার ও যুগ্ম-সহ-সভাপতি মো. আরিফুর রহমান।

বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জমির উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আনিসুর রহমান জয়, হাফিজুর রহমান, আইন ও লিগ্যাল এইড সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ রবিন, ইভটিজিং ও সাইবার ক্রাইম মনিটরিং বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিনা এবং দপ্তর সম্পাদক রুহুল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের মাধ্যমে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা ভোক্তা অধিকার রক্ষা, সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ এবং অন্যায়-অনিয়ম প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ