সিলেটের শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ PM

সিলেটের শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০২:৪৭:৩৬ PM

সিলেটের শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

ছবি : সংগৃহীত


সিলেটের পরিবহন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই। শনিবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। তিনি জানান, তিন ছেলের জনক সেলিম আহমদ ফলিকের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায়।

তিনি আরও জানান, মরহুমের জানাজার নামাজ আজ শনিবার (২২ আগস্ট) বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার রানাপিং মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবার নির্বাচিত সভাপতি ছিলেন। তবে ২০২১ সালের নির্বাচনে তিনি বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে পরাজিত হন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ