মেধার স্বীকৃতি: ছাতকের রুহির ৭৫ লাখ টাকার স্কলারশিপ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১২ PM

মেধার স্বীকৃতি: ছাতকের রুহির ৭৫ লাখ টাকার স্কলারশিপ

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০৫:৩১:০৬ PM

মেধার স্বীকৃতি: ছাতকের রুহির ৭৫ লাখ টাকার স্কলারশিপ

ছবি:সংগৃহীত


দারিদ্র্য ও আর্থিক সীমাবদ্ধতাকে জয় করে উচ্চশিক্ষার পথে বড় সাফল্য অর্জন করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের তরুণী মেরিন জামান রুহি। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) থেকে প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের স্কলারশিপ পেয়েছেন তিনি।

এই স্কলারশিপের আওতায় আগামী চার বছর বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন রুহি।

মেরিন জামান রুহি গনেশপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের মেয়ে। পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হলেও মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন। তাঁর বাবা চা বিক্রির সঙ্গে যুক্ত বলে স্থানীয়ভাবে জানা গেছে।

রুহির এই অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্বজনরা জানান, সীমিত সামর্থ্যের পরিবার থেকে উঠে এসে রুহির এমন অর্জন তাঁদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তাঁর এই সাফল্য এলাকার শিক্ষার্থী ও তরুণদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে অনুপ্রেরণা জোগাবে।

স্থানীয়রা মনে করছেন, প্রতিকূলতা ও আর্থিক সীমাবদ্ধতা কখনো মেধা ও স্বপ্নের পথে বাধা হতে পারে না-রুহির সাফল্য তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

রুহির পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতে তিনি আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও নিজ এলাকার জন্য সম্মান বয়ে আনবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: