গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রা*ণ গেল মাদ্রাসাশিক্ষকের
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৬ PM

গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রা*ণ গেল মাদ্রাসাশিক্ষকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০৭:৩৪:৫০ PM

গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রা*ণ গেল মাদ্রাসাশিক্ষকের

সংগৃহীত


নওগাঁর পোরশা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।আজ শনিবার দুপুরে পোরশা উপজেলারতেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার শেখপাড়া মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটে।মৃত রায়হান কবির (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়রা জানান, দুপুরে মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির। গোসলে নেমে সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত সাঁতরে গিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে পোরশা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবার বা অন্য কারো কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: