পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে গাঁ জা বাহী মাইক্রোবাস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ AM

পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে গাঁ জা বাহী মাইক্রোবাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০৭:৩০:৫৫ PM

পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে গাঁ জা বাহী মাইক্রোবাস

সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি পুকুর থেকে তুলে ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কসবা থানাপুলিশ। এ সময় পানিতে ভাসমান অবস্থায় থাকা গাঁজার বস্তাগুলোও উদ্ধার করে পুলিশ। পরে মাইক্রোবাস ও উদ্ধার করা গাঁজা থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদ পেয়ে কসবা থানার উপপরিদর্শক (এসআই) শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায়। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস পুলিশের অভিযানস্থল অতিক্রম করার সময় সন্দেহ হলে পুলিশ গাড়িটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করলে সেটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। পরে খিদিরপুর গ্রামের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়।

এদিকে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যাওয়ার পর গাড়িতে থাকা গাঁজার প্যাকেটগুলো পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে ক্রেন এনে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে। এ সময় গাড়ি ও পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের মাধ্যমে গাড়িটি উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক