অবরোধ-হরতালের প্রভাবে পর্যটক শূন্য তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ AM

অবরোধ-হরতালের প্রভাবে পর্যটক শূন্য তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০৮:১৭:৪৫ AM

অবরোধ-হরতালের প্রভাবে পর্যটক শূন্য তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটক কেন্দ্র


বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ডাকা টানা হরতাল-অবরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরের পর্যটক আসা কমে গেছে। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে পর্যটক সংশ্লিষ্ট নৌকার  ব্যবসায়ী ও শ্রমিকদের। বছরের এই সময়ে তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেক, শিমুল বাগানে  প্রচুর পর্যটক থাকলেও শুক্রবার  ছুটির দিনেও পর্যটন স্পট গুলো প্রায় ফাঁকাই ছিল। কারণ হিসেবে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ, হরতালকে দায়ী করছেন নৌকার ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।

পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বছরের এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা রূপের নদী যাদুকাটার তীরে শিমুল বাগানে, বারেক টিলায়,টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রীতে ভিড়  জমান। কিন্তু হরতাল ও অবরোধের কারণে যে সকল নৌকায়  বুকিং ছিল তা বাতিল করেছেন পর্যটকরা। দেশের বিভিন্ন জায়গা থেকে আসার পথে গণপরিবহন না পাওয়া ও রাস্তাঘাটে সংঘাত, সংঘর্ষের কথা চিন্তা করে কেউ বের হচ্ছেন না।

সুনামগঞ্জ এবং তাহিরপুর নৌকাঘাটে গিয়ে দেখা যায় শাড়ি শাড়ি নৌকা, ঘাটে নৌঙ্গর করে বসে আছে পর্যটক নেই।বিভিন্ন দর্শনীয় স্থান খালি পড়ে আছে।

চান্দের বাতি হাউজ বোটের মালিক আশরাফুল ইসলাম বলেন, পুজার সময় পর্যটক আসলেও হরতাল এবং অবরোধ চলার পরে পর্যটক একেবারেই আসছে না, পর্যটক না আসলে আমাদের নৌকার শ্রমিকদের বেতন ভাতা দেওয়াই কঠিন হয়ে পড়বে।

টাঙ্গুয়ার হাওর পারের ট্যুর গাইড অখিল তালুকদার বলেন, চলমান পরিস্থিতিতে পর্যটকরা ঘুরতে বের হচ্ছেন না, অন্যান্য বৎসর এমন সময় পর্যটক থাকলেও এ বৎসর তাঁদের পদচারণা কম। আমরা আশা করছি অচিরেই পরিবেশ শান্ত হবে এবং পর্যটকদের পদচারণায় মুখরিত হবে আমাদের পর্যটন এলাকা।

তাহিরপুর বাজার ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন, দুর্গা পুজার সময় আমাদের এলাকায়  প্রচুর পর্যটক আসলেও, বর্তমান পরিস্থিতির কারণে অনেকেই ঘুরতে আসছেন না, পর্যটক আসলে আমাদের প্রচুর বেছা কেনা হয়।আমরা আশা করছি অচিরেই দেশের পরিবেশ শান্ত হবে আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হবে এই এলাকা।

তাহিরপুর নৌকা মালিক সমিতি ও পর্যটক সমবায় সমিতির সভাপতি শাহিনুর তালুকদার বলেন, প্রকৃতির অপরূপ লীলাভূমি তাহিরপুরের পর্যটন স্পট দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের এলাকায় প্রচুর পর্যটক আসলেও বর্তমান পরিস্থিতির কারণে অনেকেই ঘুরতে আসছেন না, আবার অনেকেই নৌকা বুকিং দিয়ে তা বাতিল করেছেন, হরতাল অবরোধ দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করেছে  বিরোধীদল।  আমরা আশাবাদী দেশের পরিস্থিতি অচিরেই শান্ত হবে এবং সময়ের সাথে সাথে পর্যটকরা আবার আমাদের এলাকায় ঘুরতে আসবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব