বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়ের ঘটনায় ৫ গাড়ি জব্দ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ AM

বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়ের ঘটনায় ৫ গাড়ি জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০৯:২১:৩৭ AM

বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়ের ঘটনায় ৫ গাড়ি জব্দ

ছবি: সংগৃহীত


বঙ্গবন্ধু টানেলের ভেতর কার রেসিংয়ের ঘটনায় পাঁচটি গাড়ি জব্দ ও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার বিকেলে গাড়িগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন কোতোয়ালি থানার আলকরন রোডের বাসিন্দা মো. আশারাফুল হক ও বাকলিয়া তুলাতুলি এলাকার মো. এমরান উদ্দিন।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘টানেল কর্তৃপক্ষের করা মামলার পর থেকে দোষীদের গ্রেপ্তার ও গাড়ি জব্দে কাজ শুরু করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে।’

জহির হোসেন জানান, কার রেসিংয়ের ঘটনায় সাতটি গাড়ির নম্বর মামলায় উল্লেখ করা হয়। এরই মধ্যে পাঁচজন আদালত থেকে জামিন নিয়েছেন; দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুটি গাড়িও জব্দ করা হবে।

এর আগে ২৯ অক্টোবর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে কয়েকটি রেসিং কার নিয়ে প্রবেশ করেন কয়েকজন যুবক। তারা ভেতরে গাড়ি চালানোর সময় কর্তৃপক্ষের নির্ধারিত সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিসীমা লঙ্ঘন করেন বলে জানায় পুলিশ। ওই সময় তারা রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতাও সৃষ্টি করেন। এ ঘটনায় টানেল কর্তৃপক্ষ ১ নভেম্বর সড়ক পরিবহন আইনে কর্ণফুলী থানায় মামলা করে।

এম সি



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর