৭০ বছরের বৃদ্ধা দাদীকে ধর্ষণের মামলায় কারাগারে নাতি
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ AM

৭০ বছরের বৃদ্ধা দাদীকে ধর্ষণের মামলায় কারাগারে নাতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৩ ১২:১১:২৪ PM

৭০ বছরের বৃদ্ধা দাদীকে ধর্ষণের মামলায় কারাগারে নাতি

৭০ বছরের এক বৃদ্ধা দাদীকে ধর্ষণের মামলায় নাতিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ


গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় ৭০ বছরের এক বৃদ্ধা দাদীকে ধর্ষণের মামলায় নাতিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত নিলয় খান (২১) পূবাইল মেঘডুবী পশ্চিমপাড়া (মুন্সিবাড়ি) এলাকার আব্দুস সালাম খানের ছেলে।

এ ঘটনায় সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানায় একটি মামলা দায়েরের পর বিকেলেই তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিকটিমের মেয়ে সুফিয়া বেগম জানান, তাদের মা স্টোক করায় বিছানায় পড়ে থাকতে হয়। গত এক সপ্তাহ আগে তাদের পিতা মারা যায়। তাদের বৃদ্ধা মা অসুস্থ বিছানায় থাকায় তাকে বাড়িতে একা রেখে পরিবারের সবাই একটি বিয়ের দাওয়াতে চলে যায়। এ সুযোগে তার ভাতিজা নিলয় খান সুফিয়া বেগমের বয়স্ক অসুস্থ মাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিকেলে বাড়ি ফিরলে ভিকটিম বৃদ্ধার ছোট ছেলের স্ত্রী মোরশিদা তার শাশুড়ির কান্না শব্দ শুনে জিজ্ঞেস করলে তিনি সব খুলে বলেন। পরে এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত রোববার বিকেলে পুবাইল থানার মেঘডুবি মুন্সিবাড়ি এলাকায় ৭০ বছর বয়সী বৃদ্ধা বিধবাকে বাড়িতে একা রেখে পরিবারের লোকজন অন্যত্র বিয়ের দাওয়াতে যায়। এ সুযোগে ওই বৃদ্ধার আপন ছেলের ঔরসজাত নাতি দাদীর শয়নকক্ষে ঢুকে দাদীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের অনুষ্ঠান থেকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে বৃদ্ধা ধর্ষণের ঘটনাটি তার স্বজনদের কাছে খুলে বলেন। এ ঘটনায় সোমবার দুপুরে ভিক্টিমের মেয়ে বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে বিকেলে অভিযুক্ত নাতিকে গ্রেফতার করা হয়। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে‌।

JA



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর