জেলায় জেলায় পাঠানো হলো ব্যালট বাক্স
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

জেলায় জেলায় পাঠানো হলো ব্যালট বাক্স

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৩ ১২:৩৪:২১ PM

জেলায় জেলায় পাঠানো হলো ব্যালট বাক্স

ফাইল ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এবার ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে।

নির্বাচন ভবন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের এ উপকরণ মাঠ পর্যায়ে পাঠানো হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে বলেন, নির্বাচনের জন্য প্রায় ১৩ ধরনের উপকরণের প্রয়োজন পড়ে। এগুলোর মধ্যে রয়েছে- ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতি। এগুলো মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মনোনয়নপত্রও পৌঁছে গেছে মাঠ পর্যায়ে। আর ব্যালট পেপার ছাপানো হবে প্রার্থিতা প্রত্যাহারের পরে।  

ইসি কর্মকর্তা বলেন, নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছু কাছ রয়েছে যেগুলো তফসিল ঘোষণার পর করতে হয়। তফসিল হয়ে গেলে সে কার্যক্রমগুলো নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করা হবে।  

নির্বাচন কমিশনাররা বলেন, আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করা হব। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে করা হবে ভোটগ্রহণ।

সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন। এসব ভোটারের জন্য সাড়ে ৩ লাখের মতো ব্যালট বাক্স সংরক্ষণ করেছে ইসি।

JA



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর