সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মা*রধ*রের চেষ্টার অভি*যো গ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ PM

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মা*রধ*রের চেষ্টার অভি*যো গ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ০১:৩৭:১১ PM

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মা*রধ*রের চেষ্টার অভি*যো গ

সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. জহিরুল ইসলাম সানিকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. জহিরুল ইসলাম সানি দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ‘আজকের স্বদেশ’ পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর দোয়ারাবাজারের বাঘমারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে সহকারী কমিশনার (ভূমি) সাজা প্রদান করেন। সানিসহ একাধিক সাংবাদিক  ঘটনাস্থলে উপস্থিত থেকে এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করে পরে সংবাদটি প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তার ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ৪ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে নানার কবর জিয়ারতের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাঘমারা যাওয়ার পথে ধরমপুর মসজিদের মোড়ে পৌঁছালে বাক্কার মিয়া (৩২) ও কুদ্দুছ মিয়া (৩০) রুইল ও লাঠিসোটা নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে আক্রমণ করেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন বলে অভিযোগকারীর দাবি।অভিযোগকারী আরও দাবি করেন, হামলার চেষ্টা শেষে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলে কিংবা মামলা-মোকদ্দমা করলে সুযোগ পেলে মারধর করে প্রাণে মেরে ফেলা হবে।পরে স্থানীয়দের সহায়তায় তিনি দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাকার মিয়া ও কুদ্দুছ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মো. জহিরুল ইসলাম সানি ও সাংবাদিক নেতৃবৃন্দ। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন,  অভিযোগ পেয়েছি দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার