বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হ ত্যা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ PM

বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ১২:৩৪:৪৮ PM

বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হ ত্যা

সংগৃহীত


টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামে এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।    

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর করিব বলেন, এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ মর্গে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/ সুলতানা