দোয়ারায় হকনগর বাজারে আবর্জনার স্তুপ, নেই কোন ডাস্টবিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ AM

দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ

দোয়ারায় হকনগর বাজারে আবর্জনার স্তুপ, নেই কোন ডাস্টবিন

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৪:২৪:৩৯ AM

দোয়ারায় হকনগর বাজারে আবর্জনার স্তুপ, নেই কোন ডাস্টবিন

দোয়ারায় হকনগর বাজারে আবর্জনার স্তুপ, নেই কোন ডাস্টবিন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হকনগর বাজারের বিভিন্ন গলির পাশে এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। হকনগর বাজার কর্তৃপক্ষ নিয়মিত এই ময়লা পরিষ্কার না করায় পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে যার কারণে ক্রেতা, বিক্রেতা ও সাধারন মানুষেরা দূর্গন্ধে অতিষ্ঠ।এদিকে বাজারে আবর্জনার স্তুপ দেয়ায় বেড়েছে মশা-মাছির চরম উপদ্রব। বাজারের ময়লা আবর্জনার কারনে সাধারন ক্রেতা ও বিক্রেতার মাঝে চরম ভোগান্তি বিরাজ করছে।

এলাকাবাসী জানান, প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য বাজারে আসতে হয়। কিন্তু ময়লা-আবর্জনার দূর্গন্ধে আসতে হিমসিম খাচ্ছি। ময়লার দূর্গন্ধের কারনে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। দেখার কেউ নেই।

হকনগর বাজার ব্যবসায়ীরা বলেন অন্যান্য বাজারের মত , এ বাজার এলাকায় আস্তাকুড় (ডাস্টবিন) নেই। এ কারণে বাজারের গলির  পাশে ময়লা ফেলা হয়। বাজারের আবর্জনা ছাড়াও পশ্রাব করা হচ্ছে। এগুলো পচে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। দম বন্ধ হয়ে আসে,এ গুলো সঠিকভাবে পরিষ্কার করা হয় না। কুকুরে ময়লার স্তুপ ঘাঁটে। এতে বেশি করে দুর্গন্ধ ছড়াচ্ছে। নেই বাজারে ভালো কোন ল্যট্রিন যা আছে তা আবার নোংরা আর নোংরা ফলে বাজারের  আশে পাশে দুর্গন্ধ ছড়াই। ফলে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে বাজারের গলিতে। তাছাড়া বাজার কমিটি নাই, বাজারে নাই কোন নিয়ম-কানুন , নাই কোন ডাস্টবিন।

তাই বাজারের দোকান ব্যবসায়ী এবং হাটে -বাজারে ক্রেতা-বিক্রেতাগণ অচিরেই এই সকল সমস্যা সমাধানে দোয়ারাবাজার  উপজেলা নির্বাহী অফিসারের নিকট হকনগর বাজারের প্রতি সু-দৃস্টি দেওয়ার জন্য জোরালো দাবী জানিয়েছেন।  হকনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজল হক জানান,খুব শ্রীগ্রই পরিস্কার করার ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয় ইউপি সদস্য আল আমিন জানান বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখবো। হকনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজল হক জানান,খুব শ্রীগ্রই পরিস্কার করার ব্যবস্থা নেওয়া হবে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব