মাধবপুরে নানা অজুহাতে কমছে না সবজির দাম
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫১ PM

বিপাকে নিম্ন আয়ের মানুষ

মাধবপুরে নানা অজুহাতে কমছে না সবজির দাম

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৫:৪২:২৭ AM

মাধবপুরে নানা অজুহাতে কমছে না সবজির দাম

মাধবপুরে নানা অজুহাতে কমছে না সবজির দাম


হবিগঞ্জের মাধবপুর বাজারে এসেছে শীতকালীন প্রায় সব ধরনের সবজি দাম নাগালের বাইরে। নানা অজুহাতে কমছে না এসব সবজির দাম।

নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। সবজি বাজারে গেলে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলছে না। দেখা যায়, শীতের আগাম সবজি আসতে শুরু করেছে সবজির বাজারে। বেচাকেনায় সরব থাকলেও যোগানের তুলনায় চাহিদা বেশি হওয়াতে বেশিরভাগ সবজির দাম নাগালের বাইরে। একের পর এক কারণ হাজির করে দাম বাড়তি নেওয়া হচ্ছে কেজিতে পাঁচ থেকে সাত টাকা।  

ভোক্তারা বলছেন, গত বছরের তুলনায় এবছর শীতকালীন সবজির বাজার চড়া। বাজারে রয়েছে শীতকালীন মুলা, বাঁধাকপি, শসা, ধনিয়া পাতা, লাউ, বেগুন ও টমেটোসহ নানা সবজি। সরবরাহ বেশি হলেও কমেনি দাম।

বিক্রেতারা বলছেন, শীতকাল আসার আগেই অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক আগাম সবজি; এতে কমেছে যোগানও। আর এ কারণেই বাড়তি দাম। এরমধ্যে অবরোধে গাড়ি ভাড়াও বেশি দিতে হচ্ছে। এসব কারণে সবজির দাম তেমন একটা কমছে না।


শনিবার (১১ নভেম্বর) মাধবপুর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। শসা প্রতিকেজি ৩৫ থেকে ৪৫ টাকা, ধনিয়া পাতা ৮০ থেকে ৯০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৫০ থেকে ৫৫ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, মরিচ ১২০ থেকে ১৩০ টাকা, পুঁইশাক ১৫ থেকে ২৫ টাকা, শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, তিতকরলা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৫০ টাকা ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। লাল শাক ৫ থেকে ১৫ টাকা প্রতি হাটি বিক্রি হচ্ছে।

মাধবপুরে কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী হানিফ মিয়া বলেন, শীতকাল শুরু হয়েছে মাত্র তাই হয়তো দাম একটু বেশি ১০,১৫ দিন পর শীতকালীন সবজির দাম কমতে পারে।  অবরোধে সবজি আনতে খরচ একটু বেশি লাগছে। তাই আমরা দু-এক টাকা বাড়িয়ে বিক্রি করছি।

JA



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক