জৈন্তাপুরে ডে/ঙ্গু প্র/তিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ PM

জৈন্তাপুরে ডে/ঙ্গু প্র/তিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৪:২৪:০৬ PM

জৈন্তাপুরে ডে/ঙ্গু প্র/তিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি:সংগৃহীত


সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরে শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমা সুলতানা, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজয় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শরীফউদ্দিন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী তিন মাস প্রতি শনিবার নিয়মিতভাবে বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, মাইকিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাতকে বিল-নদীতে অবাধে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক