জামালগঞ্জে বঙ্গবন্ধু ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ AM

জামালগঞ্জে বঙ্গবন্ধু ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৭:১৫:০৭ AM

জামালগঞ্জে বঙ্গবন্ধু ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

জামালগঞ্জে বঙ্গবন্ধু ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন


সুনামগঞ্জের জামালগঞ্জে বঙ্গবন্ধু ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় উপজেলার সাচনা বাজারের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়েছে। সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা রেন্টু সরকারের সভাপতিত্বে ৫১ সদস্য  বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সর্বসম্মতিক্রমে জামালগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মো. জসিম উদ্দিনকে আহবায়ক এবং  ৬ জনকে যুগ্ন আহ্বায়ক ও ৩ জনকে সদস্য করে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়। যুগ্ন আহ্বায়ক পদে নির্বাচিত করা হয়  সাবেক ছাত্রলীগ নেতা মো. বুরহান আল আজাদ, মো. দেলোয়ার হোসেন, রেন্টু সরকার, এড. মনি শংকর পাল, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মো. আব্দুল খালেক ও কাশেম আখঞ্জী।

এছাড়াও সদস্য তিন জন হলেন, আবুু তাহের তালুকদার, রাজিব রায়, আবু সালেহ। বঙ্গবন্ধু ক্লাব প্রতিষ্ঠার উদ্দেশ্য কি জানতে চাইলে আহ্বায়ক মো. জসিম উদ্দিন তালুকদার বলেন, বর্তমান সরকারের উন্নয়নের বার্তা প্রতিটি জনগনের দৌড়গোড়ায় পৌঁছানো। এবং বর্তমান সময়ে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতেই এই কমিটি গঠন করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব