বালাগঞ্জে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে সেমিনার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ PM

বালাগঞ্জে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে সেমিনার

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০২:১১:৩০ PM

বালাগঞ্জে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে সেমিনার


সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের পূর্ব গৌরীপুর লতিফিয়া সমাজসেবা পরিষদের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী শীর্ষক সেমিনার ও মাসিক খানকা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) পূর্ব মুসলিমাবাদ (মাঝমহল্লা) জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ বদরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর জালালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম মঞ্জলালী।

পরিষদের সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মালিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, হযরত মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, হযরত মাওলানা শেখ আব্দুল মুকিত ও হাফিজ ফাতির আহমদ।

অনুষ্ঠানে পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রেদোয়ান হোসেন হেলাল, প্রচার সম্পাদক মো. ছালা উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর হোসেন, অফিস সম্পাদক মো. গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য হাফিজ দেলোয়ার হোসেন, হাফিজ মির্জা মো. মিসবাহ, মাওলানা সুজন আহমদসহ মুসল্লি উপস্থিত ছিলেন।

মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল অনুষ্ঠানের আলোচ্য বিষয়সমূহের সমন্বয়ে প্রকাশিত বিশেষ স্মারক সাহিত্য সংকলন 'নূরে মীলাদ' এর মোড়ক উন্মোচন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট নগরী
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স: সোলার প্যানেল অকেজো, লোডশেডিংয়ে দু'র্ভোগ