খুলনার কলেজছাত্রী সিলেটে উ'দ্ধার, যুবক গ্রে'প্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ PM

খুলনার কলেজছাত্রী সিলেটে উ'দ্ধার, যুবক গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০২:৫৫:৩৪ PM

খুলনার কলেজছাত্রী সিলেটে উ'দ্ধার, যুবক গ্রে'প্তার


খুলনার পাইকগাছা থেকে অপহৃ'ত এক কলেজছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে র‌্যাব-৯। সেই সাথে গ্রে'প্তার করা হয়েছে 'অপহ'রণকারী' ইমরান মোল্যাকে (৩৫)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

তারা জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত সিলসিলার সামনে থেকে ইমরান মোল্যাকে গ্রেপ্তার ও অপহৃ'ত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। ইমরান মোল্যা খুলনার পাইকগাছা থানার নাসিরপুর এলাকার নান্নু মোল্যার ছেলে।

র‌্যাব আরও জানায়, ভিকটিম ১৭ বছর বয়সের কিশোরী। ইমরান মোল্যা বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমরান তাকে হুমকি দিতেন।

গত ১৮ আগস্ট মেয়েটি কলেজে গিয়ে ছুটির পর আর ফিরে না আসায় তার পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর করতে থাকেন। পরে তারা জানতে পারেন ইমরান ও তার কয়েকজন সহযোগী কলেজ গেটের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে গেছে।

এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা (নম্বর ৫/৬/৯/২৬) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মেয়েটিকে উদ্ধার ও ইমরান মোল্যাকে গ্রেপ্তারে সক্ষম হয়।

তাদের দু’জনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট নগরী
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স: সোলার প্যানেল অকেজো, লোডশেডিংয়ে দু'র্ভোগ