সংগৃহিত
রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরার এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে যায়। পরে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়ম খাতুনের মরদেহ দেখতে পায় পুলিশ।
শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




