সিলেটে ৩৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২০ বোতল ম /দ জ/ব্দ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ PM

সিলেটে ৩৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২০ বোতল ম /দ জ/ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৪:৪৪:৪৭ PM

সিলেটে ৩৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২০ বোতল ম /দ জ/ব্দ

এআই দিয়ে করা


সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে দেশে নিয়ে আসা ভারতীয় পেঁয়াজের বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১২০ বোতল ভারতীয় মদও জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিজিবি সিলেট ব্যাটালিয়ন এ তথ্য জানায়। বিজিবি জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে ৪৮ বিজিবি।

অভিযানে ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা পেঁয়াজ ও মদের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পেঁয়াজ ও মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ