পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুলাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ AM

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুলাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১২:৪৪:৪৪ AM

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুলাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি:সংগৃহীত


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের স্টেশন চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহনীতে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি এস এম জামান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সহসভাপতি আজিজুর রহমান মনির, যুগ্ম সম্পাদক কমর উদ্দিন কমরু, সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, এমপি পুত্র সানি রায়েছ, বিএনপি নেতা মো. মোক্তার, সিরাজুল ইসলাম রাজন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, জাসাসের উপজেলা সদস্যসচিব সালমান হোসাইন, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও ষড়যন্ত্রের প্রচেষ্টা মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ