শিবচরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নি হ ত ৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ PM

শিবচরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নি হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৮:২৫:৩০ PM

শিবচরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নি হ ত ৩

সংগৃহীত


মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে খুলনা থে‌কে ঢাকাগামী ‘পালকি পরিবহন’-এর একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী ‘হানিফ পরিবহন’-এর একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থে‌কেধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন যাত্রীর মৃত্যু হয়। এসময় উভয় পরিবহনের কমপক্ষে ছয়জন আহত হন।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’

জৈন্তাবার্তা/ সুলতানা